Ikebana Neem Handmade Soap
নীমগাছ একটি অত্যন্ত উপকারী উদ্ভিদ। নীমের পাতা, বাকল, তেল ও বীজ বিভিন্ন রোগের চিকিৎসায় যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। ত্বকের যত্নেও নীম বিস্ময়কর ভূমিকা রাখে। বিশেষ করে রোগজীবাণুর সংক্রমণ ঠেকাতে নীমের কার্যকারিতা অতুলনীয়। এই সাবানে নীম পাতার পাশাপাশি নীম তেল ব্যবহার করা হয়। নীম গাছের বীজ থেকে তৈরি এই তেল ত্বকের যত্নে খুবই কার্যকরী উপাদান বহন করে। ব্রণপ্রবন মুখের ত্বকের পাশাপাশি শরীরের যে কোন চর্ম রোগেরও প্রাকৃতিক সমাধান হতে পারে ইকেবানা নীম হ্যান্ডমেড সোপ।
উপকারিতা-
🍀 ব্রণ সমস্যা কমায়।
🍀 রোগজীবাণুর সংক্রমণ ঠেকায়।
🍀 ত্বকের ক্ষত সারায়।
🍀 লালভাব ও জ্বালাপোড়া কমাতে পারে।
🍀 অকালবার্ধক্য ঠেকাতে পারে।
🍀 দাগ কমাতে পারে।
🍀 ত্বককে পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করে।
🍀 ত্বক উজ্জ্বল করে।
🍀 চর্ম রোগ প্রতিরোধ করে।
🍀 প্রাকৃতিক সুগন্ধ মন চাঙ্গা করে।
সাবানের উপাদান-
নীমপাতার নির্যাস, নীম তেল, নারিকেল তেল, আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ভেজিটেবল গ্লিসারিন, লাই ও আকুয়া।
দৃষ্টি আকর্ষণ-
সাবানের গুনগত মান বজায় রাখতে অনেকটা সময় ও যত্ন নিয়ে ইকেবানার একেকটি ব্যাচের সাবান তৈরি করা হয়। প্রাকৃতিক উপাদান আর এসেনশিয়াল অয়েলের ব্যবহারে সম্পূর্ণরূপে হাতে বানানো দুইটি ভিন্ন ব্যাচের সাবানের রঙ ও গন্ধে উনিশ বিশ হতে পারে। তবে তাতে সাবানের মান একচুলও হেরফের হয় না।